২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে সৌদিআরব

যুক্তরাষ্ট্রে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার অভিযোগে ইরানের বিরুদ্ধে নালিশ জানাতে জাতিসংঘে যাচ্ছে সৌদি আরব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

দুবাই, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার অভিযোগে ইরানের বিরুদ্ধে নালিশ জানাতে জাতিসংঘে যাচ্ছে সৌদি আরব। এতে ইরানের ওপর আরো এক দফা অবরোধ আরোপ হতে পারে। সৌদি মালিকানাধীন একটি পত্রিকা রোববার একথা জানিয়েছে। সৌদি আরবের জাতিসংঘ মিশনের এক বিবৃতি তুলে ধরে আশার্ক আল-আওসাত পত্রিকা জানায়, "সৌদি আরবের জাতিসংঘ মিশন ইরানের জঘন্য ষড়যন্ত্র সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করার জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।" যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানায়, তারা সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল-জুবেইরকে ওয়াশিংটনের একটি হোটেলে বোমা হামলা চালিয়ে হত্যার পরিকল্পনা নস্যাৎ করেছে। ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত দুইজন এ পরিকল্পনা করেছিলো। যুক্তরাষ্ট্র আরো জানায়, ওই দুইজনের একজনকে আটক করা হয়েছে এবং অন্যজন ইরানে আছে। তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ষড়যন্ত্রের জন্য ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পর সৌদি আরব বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার এ উদ্যোগ নিলো। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থাসহ সব বিকল্প পথই খোলা রাখায় অটল সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল বুধবার ভিয়েনায় বলেছেন, হত্যা পরিকল্পনার জন্য ইরানই দায়ী। সৌদি আরব এর সমুচিত জবাব দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৫ঘ.