কাবুল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশে আফগান ও বিদেশি সেনা এবং বেসামরিকদের একটি আবাসনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
শনিবার সকালে এই হামলা চালানো হয় বলে আফগান ও বিদেশি কর্মকর্তারা জানান।
দেশটিতে অবস্থানকারী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসন্ট্যান্স ফোর্সের একজন মুখপাত্র এ হামলার ঘটনা স্বীকার করে একে "জঙ্গিদের আত্মঘাতী হামলা" বলে অভিহিত করেছেন। তবে এতে বিদেশি কেউ হতাহত হয় নি বলে তিনি জানান।
ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।
পাঞ্জশির প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল রহমান কাবিরি ও প্রাদেশিক পুলিশ প্রধান কাসিম জঙ্গলেবাঘ জানান, এ হামলায় চার ব্যক্তি অংশ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৯ ঘ.
bdnews24