২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রস-কানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে না ফ্রান্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে স্বদেশী এক লেখিকার আনা ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

প্যারিস, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে স্বদেশী এক লেখিকার আনা ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবের কারণে অভিযোগর তদন্ত করা হবে না বলে জানিয়েছে ফ্রান্সের সরকারি কৌসুলিদের কার্যালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে কার্যালয় জানায়, যৌন আক্রমণের আলামত থাকলেও তা ধর্ষণ চেষ্টার মতো অতটা গুরুতর নয়। ফলে আইনগত সীমাবদ্ধতার কারণে এর ভিত্তিতে তদন্ত চালানো যাচ্ছে না। স্ট্রস কান এর আগে ফরাসি লেখিকার ট্রিস্টেন ব্যানোনের অভিযোগ স্বীকার করলেও গুরুতর কিছু করার কথা অস্বীকার করেন। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি অনেক আগের হওয়ায় কানের বিচারের জন্য তা অনেক দেরী হয়ে গেছে। ব্যানোনের অভিযোগ, ২০০৩ সালে তিনি স্ট্রস কানের সাক্ষাৎকার নিতে গেলে কান তাকে ধর্ষণের চেষ্টা চালান। স¤প্রতি স্ট্রস কানের বিরুদ্ধে নিউ ইয়র্কে এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টা মামলা হওয়ার পর ব্যানোন তার বিরুদ্ধে প্রকাশ্যে ওই অভিযোগ তোলেন। কিন্তু হোটেল কর্মীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কারণে পরে কানের বিরুদ্ধে ওই মামলা খারিজ হয়ে যায়। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৮ ঘ.