২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সির্তে গাদ্দাফি অনুতদের দখলে আর মাত্র দুটি এলাকা

গাদ্দাফির জন্মশহর সির্তে তার অনুগতদের হাতে আছে আর মাত্র ছোট্ট দুটি এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সির্তে, লিবিয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফির জন্মশহর সির্তে তার অনুগতদের হাতে আছে আর মাত্র ছোট্ট দুটি এলাকা। সারারাতের যুদ্ধে অনেকটাই অগ্রগতি অর্জনের পর 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' (এনটিসি) বাহিনীর কমান্ডাররা বুধবার একথা জানিয়েছেন। ফিল্ড কমান্ডার মুসতাহ হামজা বলেন, "সির্তের ৮০ শতাংশের বেশি এলাকা আমাদের দখলে। গাদ্দাফি অনুগতরা আর মাত্র দুটি জায়গায় রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.