মুম্বাই, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
কাসাব জুলাইয়ে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তার আবেদনেরই আদালত এই স্থগিতাদেশ দিলো।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ের বিলাসবহুল হোটেল, প্রধান রেল স্টেশন ও একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালায় ১০ জঙ্গি। এতে মোট ১৬৫ জন নিহত হন। কাসাব ও তার এক সহযোগীর হামলায় রেল স্টেশনে ৫২ জন নিহত হয়।
৬০ ঘণ্টার ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ৯ বন্দুকধারীও। ধরা পড়েন বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী কাসাব।
ভারতের বিরুদ্ধে যুদ্ধ, বেশ কয়েকটি খুন ও ষড়যন্ত্রের অপরাধে কাসাব দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছর মে মাসে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ বছর ফেব্র"য়ারিতে মুম্বাই হাইকোর্ট এ রায়ের বিরুদ্ধে কাসাবের আপিল নাকচ করে।
ভারত মুম্বাই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে।
পাকিস্তান প্রাথমিক ভাবে দায় অস্বীকার করলেও পরে স্বীকার করেছে যে, এ হামলার পরিকল্পনা আংশিক পাকিস্তানের মাটিতে হয়েছে এবং কাসাব একজন পাকিস্তানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২০ঘ.
bdnews24