২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ঘন্টায় অ্যাপলের ২ লাখ আইফোন বিক্রি

অ্যাপল ইনকর্পোরেশনের নতুন আইফোন ফোরএস'র অনলাইনে বিক্রির আদেশ নেওয়া শুরু করার পর প্রথম ১২ ঘণ্টায় ২ লাখেরও বেশি সেট বিক্রি করেছে মার্কিন টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ অ্যাপল ইনকর্পোরেশনের নতুন আইফোন ফোরএস'র অনলাইনে বিক্রির আদেশ নেওয়া শুরু করার পর প্রথম ১২ ঘণ্টায় ২ লাখেরও বেশি সেট বিক্রি করেছে মার্কিন টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস বুধবার ক্যান্সারে মারা যাওয়ার একদিন আগে ফোরএস আইফোন উদ্বোধনীর পর এটির অসাধারণ চাহিদা সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে এটি এন্ড টি। পণ্যটি বাজারজাত করণে নিয়োজিত প্রতিষ্ঠান এটি অ্যান্ড টি, ভেরিজোন, ওয়্যারলেস অ্যান্ড ¯িপ্রন্ট শুক্রবার থেকে অনলাইনে ফোরএস আইফোনের বিক্রির অর্ডার নেয়া শুরু করেছে। স্মার্ট ফোন সিরিজে অ্যাপলের পূর্ববর্তী সেট চতুর্থ প্রজন্মের আইফোন ফোর ২০১০ সালের জুন মাসে বাজারে আসে। এর পর থেকেই অ্যাপল ভক্তদের অপেক্ষা শুরু হয় পঞ্চম প্রজন্মের সেট আইফোন ফোরএস এর জন্য। তাদের ১৫ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বিক্রয় আদেশ নিতে শুরু করা মাত্র ভক্তরা লুফে নেয় সুযোগটি। বিশ্লেষদের ধারণা, আগামী ডিসেম্বরের মধ্যেই আইফোন ফোরএসের সেট বিক্রির সংখ্যা ২ কোটি ৭০ লাখ থেকে ২ কোটি ৮০ লাখে পৌঁছে যাবে। তবে এখনও পর্যন্ত আইফোন ফোরই অ্যাপলের মোবাইল সেটগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত সর্বোচ্চ বিক্রির রেকর্ডের তালিকায় আছে। বাজারে আসার প্রথম তিনদিনেই আইফোন ফোরের ১৭ লাখ সেট বিক্রি হয়। আগামী ১৪ অক্টোবর থেকে বিশ্বের মার্কেটগুলোতে আইফোন ফোরএস সেট কিনতে পাওয়া যাবে। অ্যাপলের জাদুকরী উদ্ভাবনী ক্ষমতার অধিকারী স্টিভ জবসের মৃত্যুর কারণে, ভোক্তাদের জন্য তার সর্বশেষ উপহার আইফোন ফোরএস এর বিক্রি বেশি হবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬১৪ঘ.