সানা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত লড়াইয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
মর্টারের গুলিতে নিহত হয়েছে দুইজন এবং আহত হয়েছে ছয়জন। প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ পন্থি সেনা ও বিরোধী পক্ষের যোদ্ধাদের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সানার হতাহতরা বেসামরিক নাগরিক এবং হায়েল স্ট্রীটে মর্টারের গুলিতে তারা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন এক চিকিৎসক।
হায়েল স্ট্রীটের বাসিন্দারাও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। তবে এটা বিচ্ছিন্ন কোনো সংঘর্ষের ঘটনা কিনা তা স্পষ্ট নয়।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলে ইয়েমেনি বিমান হামলায় ১০ জঙ্গি নিহত হয়। সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আরো ১ জঙ্গি।
এছাড়া আনবারের প্রাদেশিক রাজধানী জিনজিবারে সংঘর্ষে নিহত হয় এক সেনা ও তিন জঙ্গি। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা একথা জানিয়েছেন।
গত মাসে এ অঞ্চলটি পুনর্দখলের ঘোষণা দেয় ইয়েমেন সরকার। দক্ষিণাঞ্চলের এ প্রদেশটি জঙ্গি মুক্ত করতে ইয়েমেনি সেনারা লড়াই করছে।
১০ দিন আগে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ সৌদি আরব থেকে ফেরার পর নতুন করে সহিংসতা শুরু হয়েছে।
সালেহর ৩৩ বছরের শাসনের বিরুদ্ধে এ বছরের শুরুর দিকে বিক্ষোভ শুরু হয়। উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি'র মধ্যস্থতায় তিনবার ক্ষমতা হস্তান্তর চুক্তি থেকে সরে আসেন সালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24