২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৬৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রাণকেন্দ্রে মঙ্গলবার আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কয়েকটি সরকারি ভবনে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

মোগাদিসু, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রাণকেন্দ্রে মঙ্গলবার আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কয়েকটি সরকারি ভবনে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিরা। মোগাদিসুর কে৪ এলাকায় ৪ টি সরকারি মন্ত্রণালয় চত্বরে বিকট শব্দে এ বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানায়, বিস্ফোরকভর্তি একটি ট্রাক সরকারি মন্ত্রণালয়ের কাছের গেটে ছুটে গিয়ে বিস্ফোরিত হয়। পুলিশও মন্ত্রণালয়ের প্রবেশপথে ট্রাকবিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে। ঘটনাস্থল থেকে এম্বুলেন্স সমন্বয়কারী কর্মকর্তা আলি মুসে রয়টার্সকে জানান, "আমরা ৬৫টি মৃতদেহ এবং ৫০ জন আহতকে উদ্ধার করেছি। আরো অনেকেই মাটিতে পড়ে আছে। বেশির ভাগ মানুষই অগ্নিদগ্ধ হয়েছে।" জঙ্গিদের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "আল শাবাব এ হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিলো বিভিন্ন মন্ত্রণালয়।" আল শাবাব জঙ্গিরা অগাস্টে মোগাদিসু থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা। মোগাদিসু ছাড়ার সময়ই আল-কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিরা সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানোর হুমকি দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০৫ঘ.