কায়রো, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিরোধী দলগুলোর দাবির মুখে মিশরের সেনা সমর্থিত সরকার আগামী নির্বাচনের জন্য বিতর্কিত আইনের ধারা সংশোধনের ঘোষণা দিয়েছে। বিরোধী দলগুলোর ঘোষিত চূড়ান্ত সময়সীমার একদিন আগে শনিবার সরকার এ ঘোষণা দিয়েছে।
মিশরের রাষ্ট্রিয় গণমাধ্যম এমইএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, আইনটির ধারা অনুযায়ী, পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসন রাজনৈতিক দলগুলোর বাইরের স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিলো।
এ ধারায় হোসনি মুবারকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সেজে নির্বাচনের ফলে প্রভাব বিস্তার করতে পারে আশঙ্কায় রাজনৈতিক দলগুলো আইনের ধারাটি পরিবর্তন না করলে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে।
মিশরে পার্লামেন্ট নির্বাচন শুরু হচ্ছে আগামী মাসে এবং এ পক্রিয়া শেষ হতে ৪ মাস লাগবে।
ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাওয়ির নেতৃত্বাধীন কাউন্সিলকে আইনটি পরিবর্তনের জন্য রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিশরের অন্তর্বর্তী মরকার দ্রুত গণতান্ত্রিক সংস্কারের জন্য চাপের মুখে আছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪৪ঘ.
bdnews24