২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে শীর্ষ জঙ্গি নেতা আটক

আফগানিস্তানে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের অন্যতম শীর্ষ নেতা হাজি মালি খানকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

কাবুল, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের অন্যতম শীর্ষ নেতা হাজি মালি খানকে আটক করা হয়েছে। শনিবার ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্সের (আইএসএএফ) এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়। আফগান নিরাপত্তা বাহিনী ও ন্যাটো বাহিনীর যৌথ অভিযানের সময় কয়েকজন সহযোগীসহ তিনি আটক হন। তার কাছে ভারী অস্ত্রশস্ত্র থাকলেও অভিযানের সময় তিনি কোনো প্রতিরোধ গড়েননি। সম্প্রতি আফগানিস্তানে বিভিন্ন জঙ্গি হামলার পিছনে মালি খানের হাত ছিলো বলে মনে করে ন্যাটো বাহিনী। তার বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখারও অভিযোগ রয়েছে। বিবিসি জানিয়েছে, হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ ও বদরুদ্দিন হাক্কানির চাচা মালি খান পাকিস্তানি তালেবানের সাবেক প্রধান বায়তুল্লাহ মেহসুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। তার বিরুদ্ধে পাকতিয়ায় জঙ্গি ঘাঁটি গড়ে তোলা এবং জঙ্গিদের মধ্যে অর্থ আদান-প্রদানে সহায়তা করার অভিযোগ রয়েছে। আফগানিস্তানে হাক্কানি জঙ্গি গোষ্ঠী নির্মূলে মালি খানের গ্রেপ্তারকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছে পশ্চিমা যৌথ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮০০ ঘ.