২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পুলিশের গুলিতে নিহত ১১

মিশরে পুলিশের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কায়রো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে পুলিশের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দুবাই ভিত্তিক আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, শনিবার মিশরের রাজধানী কায়রোয় হাজারখানেক বিক্ষোভকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে ভাংচুর চালাতে যায়। সেসময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। অন্যদিকে কায়রোয় এক কারাগারে পুলিশের সঙ্গে কয়েদিদের সংঘর্ষে আরো আটজন মারা যায়। কায়রোর উত্তর-পূর্বাঞ্চলে আবু জাব্বাল কারাগার থেকে কয়েদিরা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ওই কয়েদিরা মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩১২ ঘ.