২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এক শেষকৃত্যানুষ্ঠানের কাছে গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

বাগদাদ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এক শেষকৃত্যানুষ্ঠানের কাছে গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে। ইরাকের উপ স্বাস্থ্যমন্ত্রী খামিস আল সাদ বলেছেন, হামলায় ৩৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় শুলা জেলায় একটি শেষকৃত্যানুষ্ঠানের কাছে গাড়িটি রাখা ছিলো। হতাহতের সংখ্যা নিশ্চিত করে শুলা হাসপাতালের ব্যবস্থাপক রয়টার্সকে বলেন, "এ ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।" গত সপ্তাহে কারবালায় শিয়া স