২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাথর ছুড়ে যুগল হত্যার বিচার করবে আফগানিস্তান

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পাথর ছুড়ে যুগল হত্যায় জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আফগানিস্তানের উত্তরাঞ্চলে পাথর ছুড়ে যুগল হত্যায় জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে পুলিশ। কুন্দুজ প্রদেশের দাস্তে আর্চি জেলায় ব্যভিচারের অভিযোগে এক নারী ও পুরুষকে তালেবানি কায়দায় পাথ ছুড়ে হত্যা করার ভিডিও ফুটেজ হাতে পাওয়ার পর দায়ীদের বিচার করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাথর ছুড়ে হত্যার ঘটনা প্রত্যক্ষ করেছে শ শ মানুষ। কিন্তু কারো বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হয়নি। ওই এলাকাটি এখনো তালেবানদের নিয়ন্ত্রণে। ভিডিও ফুটেজটি দেখার পর আঞ্চলিক পুলিশ প্রধান জেনারেল দাউদ দাউদ বিবিসি'কে বলেন, "দায়ীদের সনাক্ত করা সম্ভব। ওই এলাকায় অবিলম্বে বিশেষ তদন্তকারী দল পাঠানো হবে। আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদের বিচার করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৪ ঘ.