২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান চলচ্চিত্র প্রযোজক আইকেঞ্জার আর নেই

জার্মান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ব্রেন্ড আইকেঞ্জার মারা গেছেন। পরিবারের সাথে রাতের খাবার খাওয়ার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার মৃত্যু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ব্রেন্ড আইকেঞ্জার মারা গেছেন। পরিবারের সাথে রাতের খাবার খাওয়ার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার মৃত্যু। ৬১ বছর বয়সী এই চলচ্চিত্র প্রযোজক লস অ্যাঞ্জেলেস-এ বসবাস করতেন। আইকেঞ্জারের কনস্তান্তিন মিডিয়া বুধবার এ খবর জানায় বলে বিবিসিসূত্রে জানা গেছে। প্রযোজক হিসেবে আইকেঞ্জারের ঝুলিতে রয়েছে 'দ্য নেম অব দ্য রোজ' ও 'পারফিউম'র মতো সাড়া জাগানো চলচ্চিত্র। হিটলারের শেষদিনগুলোকে কেন্দ্র করে রচিত একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন তিনি। এটি অস্কারের জন্য মনোনয়ন পায়। তবে এই চলচ্চিত্রটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। কেননা এতে হিটলারের ব্যক্তি জীবনের মানবীয় বিষয়কে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রে প্রযোজনা ও পরিচালনা এবং চিত্রনাট্য রচনা ছাড়াও আইকেঞ্জার থিয়েটারে কাজ করেছেন। তিনি উপন্যাসও লিখতেন। তার মুত্যুতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে শোক প্রকাশ করেছেন। তিনি এই মৃত্যুকে বিশাল ক্ষতি আখ্যা দিয়েছেন। জার্মান সংস্কৃতি মন্ত্রী ব্রেন্ড আইকেঞ্জারকে "জার্মান চলচ্চিত্রের মটর" আখ্যা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৫ঘ.