২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগ: গত বছরে ক্ষতি ১০ হাজার ৯ শ'কোটি ডলার

২০১০ সালে প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ হাজার ৯ শ' কোটি মার্কিন ডলার। ২০০৯ সালের তুলনায় এ ক্ষতি তিনগুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

জেনেভা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-২০১০ সালে প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ হাজার ৯ শ' কোটি মার্কিন ডলার। ২০০৯ সালের তুলনায় এ ক্ষতি তিনগুণ। চিলি ও চীনে দুর্যোগের কারণে গত বছর প্রাকৃতিক দুর্যোগে মোট ক্ষয়ক্ষতির এতো বেশি বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের 'সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলোজি অব ডিজাস্টারস' (সিআরইডি) সোমবার জানিয়েছে, গত ফেব্র"য়ারিতে চিলির ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। গত বর্ষায় চীনে বন্যা ও ভূমিধসে ক্ষতি হয়েছে ১ হাজার ৮ শ' কোটি ডলার। ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতির ভূমিকম্পে ৩ লাখ ১৬ হাজার মানুষ মারা গেলেও ওই দুর্যোগে আর্থিক ক্ষতি হয়েছে ৮ শ' কোটি ডলার। গত বছর দুর্যোগে হাইতিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি কমানো বিষয়ক সহকারি মহাসচিব মার্গারেট ওয়ালস্ট্রোম জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নয়নশীল দেশগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির সংকট মোকাবেলা করছে। তিনি বলেন, "দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ বাড়ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৪ ঘ.