আবিদজান, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইভরি কোস্টের বিতর্কিত নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আফ্রিকান নেতাদের মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং ল্যঁরা বাগবো তার মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন রাইলা ওডিঙ্গা।
এর আগে আইভরি কোস্টে রাজনৈতিক অচলাবস্থার ক্ষেত্রে অগ্রগতির আভাস দিয়েছিলেন আফ্রিকান ইউনিয়নের দূত ও কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা।
বাণিজ্যিক নিষেধাজ্ঞা অথবা বলপ্রয়োগের মুখোমুখি হতে পারে মর্মে তিনি ল্যঁরা বাগবোকে সতর্ক করলে বুধবার মধ্যস্থতাকারী হিসেবে বাগবো তাকে প্রত্যাখান করে।
আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার সময় তিনি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান, "জনাব ল্যঁরা বাগবো ও নির্বাচিত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সঙ্গে ব্যাপক আলোচনায় মধ্যরাত গড়িয়ে গেলেও আমি দুঃখের সঙ্গে ঘোষণা করতে বাধ্য হচ্ছি, অচলাবস্থা অবসানে বাস্তবিক কিছু করা যায়নি।"
তিনি বলেন, "আইভরি কোস্টে সমস্যার শান্তির্পূর্ণ সমাধানের সময় শেষ হয়ে যাচ্ছে।"
আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা না গেলে বিশ্বের র্শীর্ষস্থানীয় কোকা রপ্তানীকারী দেশটিতে ২০০২-৩ সালের মত গৃহযুদ্ধ বেধে যেতে পারে আর তাতে দেশটির অখন্ডতা হুমকির মুখে পড়তে পারে।
কেনিয়ান নেতা রাইলা আরো জানান, "সংশ্লিষ্ট দেশগুলোকে সমস্যা সমাধানে এখন অন্য ব্যবস্থা দেখতে হবে...যা হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা বল প্রয়োগের ব্যাবস্থা।"
এটি এক দশক ধরে সংকটজনক পরিস্থিতির মধ্যে থাকা আইভরি কোস্টে মধ্যস্থতা করতে আসা কোন মধ্যস্থতাকারীর সবচেয়ে কঠোর বক্তব্য।
এর পরই বাগবো শিবির জানায় তারা আর কখনোই ওডিঙ্গাকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না।
আলোচনা ভেঙে যাওয়ার জন্য ওডিঙ্গা বাগবোকে দায়ী করে বলেন, জাতিসংঘ বাহিনীর পাহারায় ওয়াত্তারা যে হোটেল থেকে সমান্তরাল সরকার পরিচালনা করছেন বাগবো সেখান থেকে তার অনুগত সেনাবাহিনীর অবরোধ সরিয়ে নেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।
"দুই সপ্তাহে দ্বিতীয়বারের মত বাগবো প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন" জানান কেনিয়ান প্রধানমন্ত্রী রালিয়া ওদিঙ্গা।
এর আগে আইভরি কোস্টের রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা প্রেসিডেন্ট বাগবোর সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে বলে দাবি করেছিলেন ওডিঙ্গা।
গত বছরের ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো।
আন্তর্জাতিক স
bdnews24