কাবুল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলে বুধবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৩ শিশুসহ ২০ জন আফগান নিহত হয়েছে।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা জানিয়েছে।
আফগানিস্তানে ছয়মাসের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনা।
আফগানিস্তানের ন্যাটো-নেতৃত্বাধীন বাহিনীর ঊর্ধ্বতন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ বোলজ বলেছেন, পাকটিকা জেলার খোসামান্দে ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৩ জন শিশু ও ছয়জন নারী।
এর আগে এক খবরে আফগান কর্মকর্তারা জানায়, ১৩ আফগান একটি অটোরিকসাতে করে চিকিৎসার জন্য পাকটিকা জেলায় যাওয়ার পথে নিহত হয়। এ ধরনের ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর হতাহতের সংখ্যা বাড়ে।
২৮ জুলাইয়ের এর পর থেকে আফগানিস্তানে এ বোমা বিস্ফোরণই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। ২৮ জুলাইয়ের ওই ঘটনায় রাস্তার ধারের বোমা বিস্ফোরণে বাস বিধ্বস্ত হয়ে ২৫ জন নাগরিকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২১ ঘ.
bdnews24