২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি জলদস্যু: দক্ষিণ কোরীয় জাহাজ ছিনতাই

দক্ষিণ কোরিয়ার রাসায়নিক দ্রব্যবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমলি জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সিউল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার রাসায়নিক দ্রব্যবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমলি জলদস্যুরা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে, আরব সাগর থেকে সামো জুয়েলারি নামের ওই জাহাজটি ছিনতাই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "জাহাজটি উদ্ধারে সামো শিপিং নামের দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির ১১ হাজার ৫ শ' টন রাসায়নিক পদার্থ রয়েছে জাহাজটিতে। ৯৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে একটি সুপার তেলের ট্যাঙ্কার সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্ত করার দুই মাসের মাথায় আবারো তাদের জাহাজ ছিনতাই করলো জলদস্যুরা। সাত মাস আটক রাখার পর রেকর্ড মুক্তিপণের বিনিময়ে জাহাজটি ছাড়ে জলদস্যুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২৫ ঘ.