বেইজিং, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আসন্ন সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে বলে জানিয়েছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ১৮ থেকে ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফর করবেন হু।
তার ওই সফর উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে উপ-পররাষ্ট্রমন্ত্রী খিউ সিনকেই একথা জানান।
তবে চীনা মুদ্রা বিনিময় হার নিয়ে সফরে কোনো অগ্রগতি হবে কি না সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ২০১০ সালে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২৬ শতাংশ, অর্থের অংকে যা ১৮১ বিলিয়ন মার্কিন ডলার।
অভিযোগ রয়েছে, রপ্তানিকারকদের 'অনৈতিক সুবিধা' দিতে চীন ইউয়ানের মান কমিয়ে রাখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১২২৩ ঘ.
bdnews24