২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে উত্তর কোরিয়া'

যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়া সরাসরি হুমকি হয়ে উঠছে। তারা ৫ বছরের মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

বেইজিং, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়া সরাসরি হুমকি হয়ে উঠছে। তারা ৫ বছরের মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে পারে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার বেইজিংয়ে সাংবাদিকদের একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তবে গেটস এও বলেন, উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার গড়তে পারবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, "উত্তর কোরিয়া ওই সময়ের মধ্যে আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। কিন্তু তা বিপুল সংখ্যক বা সেরকম কিছু হবে বলে আমি মনে করি না।" "কিন্তু তারা সক্ষমতা অর্জন করবে; কিছুটা সক্ষমতা তারা অর্জন করবে বলে উল্লেখ করেন গেটস।" উত্তর কোরিয়ার ৮০০রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন পাল্লার ১ হাজার ক্ষেপণাস্ত্র আছে। তারা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিদেশে রপ্তানিও করে। উত্তর কোরিয়ার এ প্রযুক্তির শীর্ষ ক্রেতা দেশ ইরান। ইয়োনহাপ বার্তা সংস্থা গত বছর দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, পিয়ংইয়ং এর অস্ত্রভান্ডারে মাঝারি-পাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র আছে। সেগুলো ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। তাছাড়া, এ ক্ষেপণাস্ত্রগুলো জাপানসহ গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানার ক্ষমতা সম্পন্ন। পরমাণু কর্মসূচিতে অগ্রগতি এবং দক্ষিণের দ্বীপে গোলা হামলা চালিয়ে উত্তর কোরিয়া স