২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক সহযোগিতা বাড়াচ্ছে দক্ষিণ-কোরিয়া জাপান

উত্তর কোরিয়ার হুমকির মুখে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

সিউল, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---উত্তর কোরিয়ার হুমকির মুখে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান। একসময়কার ঔপনিবেশিক শাসক জাপানের সঙ্গে কয়েক দশকের তিক্ততা ভুলে দক্ষিণ কোরিয়া সোমবার এ সম্পর্ক বাড়াতে রাজি হয়েছে। সিউলে দু'দেশের প্রতিরক্ষা প্রধানরা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও সামরিক হুমকির মুখে দু দেশের সম্পর্কোন্নয়ন ঘটাতে একমত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ বৈঠকে দু দেশের মন্ত্রীরা চেওনান ডুবি এবং দক্ষিণের দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন মত ব্যক্ত করেছে। এতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া ও জাপান বিশেষ করে ঘনিষ্ঠভাবে একে অপরকে সহযোগিতা করবে। আর উত্তর কোরিয়া ইয়োনপিয়ং এ গোলা হামলা থেকে শুরু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পর্যন্ত যে সব উস্কানিমুলক কর্মকাণ্ড চালাচ্ছে তা মেনে নেওয়া যায় না এ ব্যাপারেও দুপক্ষ একমত হয়েছে। দুপক্ষই মনে করে এ সমস্ত কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপ এবং উত্তরদক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪০ ঘ.