২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ২০১১ সালের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

'প্রথমত য়োস্টের পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আমাকে ক্ষমা করুন। নিজের পরিবারকে বলছি, আমি ভালো আছি। ঈশ্বর মহান। আমার জন্য দুঃখ কোরো না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ওকলাহোমা (যুক্তরাষ্ট্র), জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'প্রথমত য়োস্টের পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আমাকে ক্ষমা করুন। নিজের পরিবারকে বলছি, আমি ভালো আছি। ঈশ্বর মহান। আমার জন্য দুঃখ কোরো না।" মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে এই কথাগুলোই বলেন ৩৯ বছর বয়সী বিলি ডন আলভারসন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে আলভারসনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এটিই ২০১১ সালে দেশটিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। যুক্তরাষ্ট্রের শাস্তি বিষয়ক বিভাগের মুখপাত্র জেরি ম্যাসেই টেলিফোনে এ খবর নিশ্চিত করেন। ১৯৯৫ সালের ২৫ ফেব্র"য়ারি একটি দোকানে ডাকাতি করার সময় কর্মচারী রিচার্ড ওস্টকে বেসবলের ব্যাট দিয়ে হত্যা করেন আলভারসন। এ ঘটনায় আলভারসনসহ তিনজনের শাস্তি হয়। ২০০৯ সালে ডারউইন ডেমন্ড নামে একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ২০১১ সালে আলভারসনের দণ্ড কার্যকর হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.