২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে বোমা হামলার তথ্যের জন্য পুরস্কার ঘোষণা

মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় নববর্ষের অনুষ্ঠানে একটি গির্জার বাইরে গাড়িবোমা হামলায় জড়িতদের সম্পর্কে তথ্যের জন্য ১০ লাখ মিসরীয় পাউন্ড (১৭২, ৫০০ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

কায়রো, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় নববর্ষের অনুষ্ঠানে একটি গির্জার বাইরে গাড়িবোমা হামলায় জড়িতদের সম্পর্কে তথ্যের জন্য ১০ লাখ মিসরীয় পাউন্ড (১৭২, ৫০০ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। মিসরের ওরাসকম টেলিকমের চেয়ারম্যান বিলিওনিয়ার নগিব সওয়াইয়ারস মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করেন। এদিকে, গির্জার বাইরে ওই গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে দাঁড়িয়েছে বলে মিসরের সরকারি সংবাদ সংস্থা মিনা মঙ্গলবার জানিয়েছে। এর আগে সন্দেহভাজন আত্মঘাতী ওই হামলায় ২১ জনের নিহত হওয়ার বলা হয়েছিল। এতে আহত হয় ৯৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর ১৮টি দেহ সনাক্ত করা সম্ভব হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পাওয়া দেহের খণ্ডাংশ পরীক্ষা করে মৃতের সংখ্যা ২২ হতে পারে বলে জানানো হয়। ওই হামলার সঙ্গে কারা জড়িত এ ব্যাপারে সরকারিভাবে কোনোকিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে ক্ষুদ্র জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলে অনুমান করছেন। অবশ্য এর সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখছে মিসরের নিরাপত্তা বাহিনী। আর এ জন্য যেসব দেশ থেকে আল কায়েদা সদস্য সংগ্রহ করে থাকে সেসব দেশ থেকে স