২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের গভর্নর নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির। তার মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

পাকিস্তান, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির। তার মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ইসলামাবাদের কোহসার শপিং সেন্টারের পাশে পার্কিং এলাকায় তিনি নিজেরই এক নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন। ওদিকে, প্রত্যক্ষদর্শী আলি ইমরানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, গাড়ি থেকে বাইরে পা ফেলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হয়। গভর্নর তাসির মাটিতে পড়ে যান। এর পরপরই ঘাতক অস্ত্র ফেলে দুই হাত উপরে তুলে দাঁড়ায়। গুরুতর আহত অবস্থায় তাসিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তাসিরের মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, "হ্যাঁ তিনি মারা গেছেন।" নিহত সালমান তাসির ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পাটির্র (পিপিপি) ঊর্ধ্বতন সদস্য ছিলেন। পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকার থেকে ২য় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক জটিলতার মধ্যে তাসিরকে হত্যার এ ঘটনা ঘটলো। হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, পাকিস্তানের ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা করার কারণেই হয়তো তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, তাসির স