২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার দ্বার খোলা: সিউল

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দ্বার এখনো খোলা আছে। তবে তার আগে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরিহার করতে হবে। দক্ষিণ কোরিয়া সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

সিউল, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দ্বার এখনো খোলা আছে। তবে তার আগে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরিহার করতে হবে। দক্ষিণ কোরিয়া সোমবার একথা জানিয়েছে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনের চেষ্টায় যুক্তরাষ্ট্রের উত্তর কোরীয় দূতের ওই অঞ্চল সফরে যাওয়ার প্রস্তুতির মুহূর্তে দক্ষিণ কোরিয়া একথা জানালো। গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবি এবং নভেম্বরে দুই কোরিয়ার পাল্টাপাল্টি গোলা হামলার পর উত্তর কোরিয়াও ইতোমধ্যেই আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। কিন্ত এতেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতির সম্ভাবনা এখনো অনেক দূরের পথ বলে মনে করা হচ্ছে। কারণ, দক্ষিণ কোরিয়া এবং ওয়াশিংটন দুপক্ষই বলছে, আলোচনা শুরুর আগে উত্তর কোরিয়াকে নিরস্ত্র হওয়ার ব্যাপারে আন্তরিকতা দেখাতে হবে। কিন্তু পিয়ংইয়ং তা কখনো করবে বলে মনে করেন না বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.