২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্ট্রেলিয়ায় বন্যা: বিপর্যস্ত কয়লা, গম রপ্তানি

স্মরণকালের ভয়াবহ বন্যায় উত্তরপূর্ব অষ্ট্রেলিয়ার বিশাল এলাকা প্লাবিত হয়ে জনজীবন ও অর্থনৈতিক কর্মকান্ড বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

গ্ল্যাডস্টোন, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণকালের ভয়াবহ বন্যায় উত্তরপূর্ব অষ্ট্রেলিয়ার বিশাল এলাকা প্লাবিত হয়ে জনজীবন ও অর্থনৈতিক কর্মকান্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় ফ্রান্স ও জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড় এলাকা প্লাবিত হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি ৯৮০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্ট্রেলিয়ার অর্থনীতির স্তম্ভ ও প্রধান রপ্তানীপণ্য কয়লা ও গম উৎপাদন। অষ্ট্রেলিয়া বিশ্বের চতুর্থ প্রধান গম রপ্তানীকারী দেশ। বন্যায় দেশের মোট গম উৎপাদনের পঞ্চাশ ভাগ বিনষ্ট হয়েছে। এতে বিশ্ব বাজারে গমের দাম বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। উন্মুক্ত কয়লা খনিগুলো ডুবে ও রেল ও সড়ক যোগাযোগ বিধ্বস্ত হয়ে কয়লা রপ্তানী অনেকটাই কমে গেছে। অষ্ট্রেলিয়া ইস্পাত উৎপাদনের অন্যতম কাঁচামাল কোক কয়লার বৃহত্তম রপ্তানীকারক এবং তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি কয়লার দ্বিতীয় বৃহত্তম রপ্তানীকারক দেশ। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এই দূর্যোগকে বিশাল প্রাকৃতিক বিপর্যয় উল্লেখ করে বলেন, এ বিপর্যয় কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। অস্ট্রেলিয়ার এ বন্যা পরিস্থিতিকে বাইবেলে বর্ণিত বন্যা বা মহাপ্লাবনের সঙ্গে তুলনা করেছেন কুইসল্যান্ড রাজ্যের রাজস্ব কর্মকর্তা এন্ড্রু ফ্রাসের। গত ৫০ বছরের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ইতোমধ্যেই প্লাবিত হয়েছে ২২টি শহর। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ঘোষিত সতর্কতায় আরো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ১৭২৩ ঘ.