২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘন নিয়ে বাগবোকে জাতিসংঘের হুঁশিয়ারি

আইভরি কোস্টে প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবো ও অন্যান্য কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:13 PM

আবিদজান/জেনেভা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইভরি কোস্টে প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবো ও অন্যান্য কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিলাই এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগতভাবে বাগবো ও অন্যান্য কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের জন্য ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন বলে চিঠি পাঠিয়ে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে। ওদিকে, নতুন বছর উপলক্ষে টেলিভিশনে স