২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যা মামলার রায় ঘিরে কড়া নিরাপত্তা

অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় বৃহস্পতিবার। এ রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:51 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় বৃহস্পতিবার। এ রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের স্পর্শকাতর স্থানগুলোতে দাঙ্গা পুলিশসহ প্রায় ২ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি বিমান বাহিনীকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়। রায় যাই হোক না কেন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। সোনিয়া এক বিবৃতিতে বলেন, "আমার বিনীত অনুরোধ, রায়ে সিদ্ধান্ত যা-ই আসুক না কেনো, তা আপনারা ভারতের ঐতিহ্যকে মাথায় রেখে মহানুভবতার সঙ্গে গ্রহণ করবেন।" বাবরি মসজিদের জায়গা নিয়ে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের বিরোধ দীর্ঘ কালের। জায়গাটিকে তাদের দেবতা রামের জস্মস্থান বলে দাবি করে আসছে হিন্দু সম্প্রদায়। ১৯৯২ সালে উগ্র হিন্দুরা বাবরি মসজিদে হামলা চালালে ভারতজুড়ে দাঙ্গা শুরু হয়। সে দাঙ্গায় ২ হাজার মানুষ নিহত হয়। মসজিদের জায়গা রামের জন্মভূমি এবং ষোলো শতকে সে জায়গায় বাবরি মসজিদ বানানো হয়েছে কি না সে বিতর্ক নিরসনে রায় দেবে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চ। মামলার রায় ঘোষণার তারিখ ২৪ সেপ্টেম্বর থাকলেও রায়ের পর দুই স