২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গজনির ডেপুটি গভর্নর আত্মঘাতী হামলায় নিহত

আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আলাইয়ার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 07:31 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

গজনি, আফগানিস্তান, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আলাইয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক ছেলে ও দুই দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা। গজনির পুলিশ প্রধান দেলাওয়ার জাহিদ জানান, গজনি বিমানবন্দরের কাছে এ হামলাটি চালানো হয়। তিনি আরো জানান, একটি গাড়িতে করে আলাইয়ার, তার ছেলে ও দুই দেহরক্ষী যাচ্ছিলেন। এমন সময় আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলসহ তার গাড়ি লক্ষ করে আঘাত হানে। এতে তারা সবাই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ঘ.