২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হলেন কিম জং ইল

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মঙ্গলবার পুনরায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 06:01 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সিউল সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মঙ্গলবার পুনরায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়। নেতৃত্ব নির্বাচন ও কিম ইলের উত্তরাধিকারী মনোনয়নের লক্ষে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলন চলছে। এ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে কিম জং ইল তার ছোট ছেলে কিম জং উনকে সেনা বাহিনীর জেনারেল পদে নিয়োগ দেন। ধারণা করা হচ্ছে কিম জং উনই দেশটির পরবর্তী নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৫ঘ.