২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি চীনের

চীনা ট্রলারের ক্যাপ্টেন আটকের ঘটনায় জাপানকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হবে বলে দাবি করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনা ট্রলারের ক্যাপ্টেন আটকের ঘটনায় জাপানকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হবে বলে দাবি করেছে চীন। চীনা ট্রলার ক্যাপ্টেন ঝান কিজিয়ংকে মুক্তি দেওয়ার পর শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, "জাপানের এ পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও চীনা নাগরিকের মানবাধিকার ক্ষুন্ন করেছে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিবৃতিতে বলা হয়েছে, " জাপানি কর্তৃপক্ষের ক্যাপ্টেনকে আটক, জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া আইনের লঙ্ঘন।" বিবৃতিতে আরো বলা হয়, "এ ঘটনায় জাপানকে অবশ্যই চীনের কাছে ক্ষমা চাইতে এবং ক্ষতিপূরণ দিতে হবে।" তবে কি ক্ষতিপূরণ দিতে হবে সে সম্পর্কে কিছু জানায়নি তারা। তবে এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির এ দু'দেশের মধ্যে সা