২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিয়ানমার কখনো পরমাণু বোমার দিকে ঝুঁকবে না'

মিয়ানমার কখনো পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করবে না। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সাধারণ সম্মেলনে বৃহস্পতিবার একথা বলেছেন মিয়ানমারের প্রতিনিধিদলের প্রধান উ টিন উইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ভিয়েনা , সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিয়ানমার কখনো পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করবে না। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সাধারণ সম্মেলনে বৃহস্পতিবার একথা বলেছেন মিয়ানমারের প্রতিনিধিদলের প্রধান উ টিন উইন। মিয়ানমার পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এ কর্মসূচি শান্তিপূর্ণ বলেও দাবি করেন তিনি। মিয়ানমার পারমাণবিক অস্ত্র বানানোর জন্য গোপন কর্মসূচি পরিচালনা করছে বলে জুন মাসে জানায় নরওয়েতে নির্বাসিত একটি মিয়ানমার-সরকারবিরোধী সংগঠন। এরপর একইধরনের অভিযোগ করে মিয়ানমারত্যাগী কয়েকজন। 'আইএইএ' এ মুহূর্তে বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু সব অভিযোগ উড়িয়ে দিয়ে আইএইএ'র সম্মেলনে উ টিন উইন বলেছেন, "মিয়ানমার গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।" তিনি আরো বলেন, "আমরা আবারো বলতে চাই যে, মিয়ানমারের পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। মিয়ানমার কখনো পারমাণবিক অস্ত্র উৎপাদন কিংবা এর বিস্তার ঘটানোর কাজে লিপ্ত হবে না।" বর্তমানে ভিয়েনায় আইএইএ'র ১৫১-জাতি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মিয়ানমার আইএইএ'র সদস্য এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষরকারী দেশ। বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০০৫ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/