২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুষ্ঠু পরমাণু আলোচনায় বসতে প্রস্তুত ইরান'

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে 'সুষ্ঠু' আলোচনায় বসতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় বেতারে পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

তেহরান , সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে 'সুষ্ঠু' আলোচনায় বসতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় বেতারে পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে। বেতারে মোত্তাকি বলেন, ইরান সবসময় আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের অবসান ঘটাতে চেয়েছে। কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু কর্মসূচি দরকার বলে জানিয়েছে ইরান। মোত্তাকির উদ্ধৃতি দিয়ে বেতারটি আরো জানিয়েছে, ''শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ব্যবহারে ইরানের অধিকার কে স্বীকৃতি দেওয়া হলে এবং আলোচনা সুষ্ঠু হলেই কেবল তা সফল হতে পারে।'' ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্বের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনেই এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলে ইরান দাবি করে আসছে। চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। মোত্তাকি এর আগে না পরে ওই মন্তব্য করেছেন তা স্পষ্ট জানা যায়নি। অন্যদিকে, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বুধবার বলেছেন, আলোচনায় বসার সদিচ্ছার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে কবে নাগাদ এ আলোচনা হতে পারে সে ব্যাপারে মোত্তাকি কিছু বলেননি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে মোত্তাকি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/