২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের পর মেক্সিকোয় ২৮০ কুমিরের পলায়ন

ঘূর্ণিঝড় কার্লের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মেক্সিকো উপসাগরের কাছে একটি কুমির আশ্রয় কেন্দ্র থেকে কমপক্ষে ২৮০ টি কুমির পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় কার্লের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মেক্সিকো উপসাগরের কাছে একটি কুমির আশ্রয় কেন্দ্র থেকে কমপক্ষে ২৮০ টি কুমির পালিয়ে গেছে। মেক্সিকোর গণমাধ্যম মঙ্গলবার একথা জানায়। 'ইআই ইকোনোমিস্টা' নামক সংবাদপত্রটি জানিয়েছে, মোক্সিকো উপসাগরের বিলুপ্তপ্রায় 'মোরেলেট ক্রোকোডাইল' মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যোর ছয়টি উপকূলীয় এলাকায় বিচরণ করতো। এ প্রজাতির কুমিরগুলো 'মেক্সিকান কুমির' নামেও পরিচিত। স্থানীয় অধিবাসীদের সেগুলো ধরা বা হত্যা না করতে বলা হয়েছে। ভেরাক্রুজ রাজ্যোর গর্ভনর সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ২৮০ টি কুমির পালিয়েছে। তবে কয়েকটি গণমাধ্যম বলেছে এ সংখ্যা প্রায় ৪০০। বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৫ ঘ.