২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন নিয়ে চারপক্ষের চাপে ইসরায়েল

মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী চারপক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এক বিবৃতিতে মঙ্গলবার ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন আংশিক বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী চারপক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এক বিবৃতিতে মঙ্গলবার ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন আংশিক বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে। তাছাড়া, তারা ফিলিস্তিন ও ইসরায়েলকে সরাসরি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানায়। ৩০ সেপ্টেম্বর ইসরায়েলের বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার মেয়াদ শেষ হবে। এতে করে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চারপক্ষ এক বিবৃতিতে এ আহ্বান জানালো। মেয়াদ শেষের পর বসতিস্থাপন আবার শুরু হলে ফিলিস্তিনিরা শান্তি আলোচনা বর্জন করবে বলে হুমকি দিয়েছে। অন্যদিকে, ইসরায়েল বলেছে, নির্দিষ্ট সময়সীমার পর তারা বসতিস্থাপন বন্ধের মেয়াদ বাড়াবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৭ ঘ.