২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বোমা বিস্ফোরণে নিহত ১২

ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওয়েস্ট আজেরবাইজান প্রদেশে বুধবার সামরিক প্যারেড দেখতে আসা জনসমাবেশে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

তেহরান , সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওয়েস্ট আজেরবাইজান প্রদেশে বুধবার সামরিক প্যারেড দেখতে আসা জনসমাবেশে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম এ খবর জানিয়েছে। টেলিভিশন চ্যানেল 'আইআরআইবি' এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ''জনতার ভিড়ের মধ্যে একটি গাছে টাইম বোমা পাতা ছিল। স্থানীয় সময় ১০:২০ মিনিটে (০৬৫০জিএমটি) বোমাটি বিস্ফোরিত হয়।'' এতে ১২ জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে আইআরআইবি টিভি। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে বার্ষিক প্যারেডে অংশগ্রহণকারী সামরিক ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের কোন ক্ষতি হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। ১৯৮০র দশকে ৮ বছর ধরে চলা ইরান-ইরাক যুদ্ধের স্মরণে প্রতিবছর দেশজুড়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়। স্থানীয় কর্মকর্তারা এ বিস্ফোরণের জন্য জঙ্গিদের দায়ী করেছে। ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা ওয়েস্ট আজেরবাইজান প্রদেশের প্রাদেশিক গভর্নর ভাহিদ জালালজাদেহ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসলামিক বিপ্লব বিরোধী গোষ্ঠী প্যারেড দেখতে আসা জনগণের মধ্যে মিশে গিয়ে এ ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। ইরাক ও তুরস্কের সীমান্তবর্তী এ অঞ্চলে আগে কুর্দি জঙ্গিরা সক্রিয় ছিল। মাঝে মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুর্দি গেরিলাদের সংঘর্ষের খবর পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩৫ ঘ.