২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য মোকাবিলা কৌশল পুনর্বিবেচনার আহ্বান ইউএসএইডের

বৈশ্বিক দারিদ্র্য মোকাবিলার কৌশলকে পুনর্বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন দাতব্য সংস্থা ইউএস এইড প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৈশ্বিক দারিদ্র্য মোকাবিলার কৌশলকে পুনর্বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন দাতব্য সংস্থা ইউএস এইড প্রধান। সোমবার নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলনকে সামনে রেখে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইউএস এইডের প্রধান রাজিব শাহ জানান, মার্কিন প্রশাসন এ লড়াইয়ে নতুন পদক্ষেপের জন্য চাপ দিয়ে যাচ্ছে যা মিশ্র ফল বয়ে আনছে। তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে বিশ্বের দরিদ্রদের সহায়তা করার প্রধান লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জবাবদিহিতা, সুশাসনের ওপর গুরুত্বারোপ করে এ কৌশল পুনর্বিবেচনা করতে হবে। রাজিব শাহ আরো বলেন, "উন্নয়ন অর্জিত হয় এমন একটি তাৎপর্যপূর্ণ পুনর্বিবেচনার আহ্বানই আমরা জানাবো।" সম্মেলনে ১০ বছর আগে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব, শিক্ষার বিস্তার, লিঙ্গ সমতা, মৌলিক স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং এইডস মহামারী ও ম্যালেরিয়ার মোকাবেলায় পদক্ষেপ বাড়ানোর বিষয়ে নেয়া প্রতিশ্র"তিগুলো পুনর্বিবেচনা করা হবে। ২০১৫ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের করার কাজ এগিয়ে চলছে। অন্য লক্ষ্যমাত্রা অর্জনের কাজ ধীর ও অনিয়মিতভাবে এগুচ্ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং ধনীরাষ্ট্রগুলোর সহায়তার পরিমাণ কমিয়ে দেয়ার কারণে বিষয়টি আরো জটিল হয়ে যাচ্ছে, যার কারণে দরিদ্র রাষ্ট্রগুলোয় খাদ্য ও জ্বালানির মূল্য বেড়েছে। সেই সাথে বেড়েছে কর্মহীনের সংখ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ঘ.