কাবুল , সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে অপহৃত তিন নির্বাচনী কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
'ইনডিপেনডেন্ট ইলেকশন কমিশন' (আইইসি) চেয়ারম্যান রোববার একথা জানিয়েছেন।
আইসি চেয়ারম্যান ফজল আহমেদ মানওয়ি বলেছেন, উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে রোববার তিনজন নির্বাচনী কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন বানচালের হুমকি দেওয়ার পর তালেবানরা শনিবার নির্বাচনে ভোট গ্রহণের সময় সারা দেশে ৩০০রও বেশি জায়গায় হামলা চালায়।
এর আগে শনিবার আইইসি কর্মকর্তারা কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৩ ঘ.
bdnews24