২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার গভীররাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 06:27 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

কাবুল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার গভীররাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আবহাওয়াবিদ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানীসহ পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের বিশাল এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বিভাগ জানিয়েছে, আফগানিস্তানের উত্তর পশ্চিমে তাজাকিস্তান সীমান্তের পাহাড়ি অঞ্চল বাদাঘশানের রাজধানী ফাইজাবাদের ৩৮ মাইল বা ৬১ কিলোমিটর দক্ষিণ পশ্চিমে এর উৎপত্তি। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় মধ্যরাত ও গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় এ ভূমিকম্প হয়েছে। এছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরসহ দেশটির উত্তর ও মধ্যাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামাবাদের বাসিন্দারা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৫ঘ.