২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে আবারো বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২

কাশ্মীরে শুক্রবার নতুন করে শুরু হওয়া বিক্ষোভ-সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ছুড়ে বিক্ষোভ করার সময় সেনারা গুলি চালালে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

শ্রীনগর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মীরে শুক্রবার নতুন করে শুরু হওয়া বিক্ষোভ-সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ছুড়ে বিক্ষোভ করার সময় সেনারা গুলি চালালে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী আগামী সপ্তাহে সেনা ঘাঁটির সামনে বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ পরিকল্পনা বাতিল করতে বলার পর এ বিক্ষোভ-সংঘর্ষ হল। কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের অন্যতম সৈয়দ আলী শাহ গিলানি মঙ্গলবার কাশ্মিরজুড়ে সেনা ঘাটির সামনে ''শান্তিপূর্ণ অবস্থান'' বিক্ষোভের ডাক দিয়েছেন। এতে করে কাশ্মীরে তিনমাস ধরে চলা বিক্ষোভে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এ পর্যন্ত ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের স্বাধীনতাকামীদের চলমান ভারত সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বুধবার সরকার ও বিরোধী দলগুলোর মধ্যকার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। বিক্ষোভ সহিংসতায় একের পর এক নিহতের ঘটনায় চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঠিকভাবে বিক্ষোভ সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে সমালোচনা উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/বিসিএস/এলকিউ/২০৪৬ ঘ.