টোকিও, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান শুক্রবার মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন। গুরুত্বপূর্ণ পদগুলোতে মিত্রদেরকে বসিয়েছেন তিনি।
এ রদবদলের মধ্য দিয়ে কান বিপুল অঙ্কের সরকারি ঋণ কমানোর পরিকল্পনা নিয়ে সামনে এগুনোরই আভাস দিলেন।
শক্তিশালী ইয়েন আর দুর্বল অর্থনীতির বিরুদ্ধে কানের লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই মন্ত্রিসভায় এ রদবদল।
পার্টির ঐক্যের কথা মাথায় রেখে কান হাতোয়ামার মিত্রকে বাণিজ্যমন্ত্রী এবং পার্টি নেতৃত্বের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওজাওয়া সমর্থক বানরি কাইয়েদাকে অর্থমন্ত্রী করেছেন। কানের আরেক মিত্র কোইচিেিরা জেমবা হয়েছেন নতুন জাতীয় কৌশল নির্ধারণ মন্ত্রী। তিনি একইসঙ্গে পার্টিরপ্রধান নীতি নির্ধারকের পদেও আছেন।
কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, নতুন মন্ত্রিসভার কাজ হবে নতুন অর্থবছরের জন্য অতিরিক্ত বাজেট প্রণয়ণ করা। তবে অতিরিক্ত এ বাজেটের তহবিল সংগ্রীহিত হতে হবে সরকারি কোনো বন্ড ইস্যু না করে।
গত মঙ্গলবারই নাওতো কান দলীয় নেতৃত্ব নির্বাচনে জিতে আস্থা অর্জন করেছেন। জাপানে ৫ দশক ধরে এলডিপি দলের শাসনের পর ব্যাপক পরিবর্তনের প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছে ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে)। কিন্তু নেতৃত্বে অনিশ্চয়তার কারণে সরকারের স্থিতিশীলতা বিপন্ন হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫৩ ঘ.
bdnews24