২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভোট বানচালের হুমকি তালেবানের

আফগানিস্তানে শনিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বানচাল করা এবং সহিংসতার হুমকি দিয়ে জনগণকে ভোট বয়কটের আহ্বান জানিয়েছে তালেবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

কাবুল , সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----আফগানিস্তানে শনিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বানচাল করা এবং সহিংসতার হুমকি দিয়ে জনগণকে ভোট বয়কটের আহ্বান জানিয়েছে তালেবানরা। এ হুমকিতে নির্বাচনে তালেবান হামলা ছাড়াও ভোট জালিয়াতির আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে তিনজন নির্বাচনী প্রার্থীকে খুন করেছে তালেবানরা। তাছাড়া এ পর্যন্ত তালেবান হামলায় আরো বেশ কিছু নির্বাচন কর্মীও নিহত হয়েছে। এক বিবৃতিতে তালেবানরা জানিয়েছে, আমরা বিদেশিদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দখলদারদের এ দেশ থেকে বিতাড়িত করতে আমাদের মুসলিম জাতিকে এ নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি। তালেবানরা এর আগেও এক বার্তায় আফগানদেরকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল। এবার তারা আবারও হুঁশিয়ার করে দিয়ে নির্বাচনে হামলার হুমকি দিল। আফগানিস্তানের পার্লামেন্টের নিুকক্ষ 'ওলেসি জিরগা' র এ নির্বাচনে ২৪৯ টি আসনে ২৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক কোটি ১৪ লাখ ভোটার অংশ নেবে এ নির্বাচনে। আগামী ডিসেম্বরে আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রণ কৌশল পর্যালোচনার আগে আফগানিস্তানে স্থিতিশীলতার পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে এ নির্বাচনকে। গত বছর অনু্িষ্ঠত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাই জয়ী হওয়ার পর মিত্রদের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণেরও বিষয়টিও এ নির্বাচনে গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৫৭ ঘ.