২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের দ্বিশতবার্ষিকী উদযাপন

স্বাধীনতা যুদ্ধের দ্বিশতবার্ষিকী উদযাপন করছে মেক্সিকো। ১৮১০ সালের ১৬ সেপ্টেম্বর স্পেনের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ শুরু করে মেক্সিকানরা। দিবসটি উদযাপনের লক্ষ্যে বুধবার রাতেই লাখো মেক্সিকান রাস্তায় নেমে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্বাধীনতা যুদ্ধের দ্বিশতবার্ষিকী উদযাপন করছে মেক্সিকো। ১৮১০ সালের ১৬ সেপ্টেম্বর স্পেনের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ শুরু করে মেক্সিকানরা। দিবসটি উদযাপনের লক্ষ্যে বুধবার রাতেই লাখো মেক্সিকান রাস্তায় নেমে আসে। বিমান থেকে সবুজ, সাদা এবং লাল এই তিন জাতীয় তিন রঙ আকাশে ছড়িয়ে দেওয়া হয়। মেক্সিকো সিটির হাজার হাজার অধিবাসী সেই দৃশ্য প্রত্যক্ষ করেন। রিফর্মা এভিনিউতে আতশবাজির প্রদর্শনী চলে। দিবসটিকে উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে শত শত ছোট ছোট আয়োজন ছিল। মেক্সিকানরা জাতীয় ও দেশাত্ববোধক সঙ্গীত আর জাতীয় পতাকা উড়িয়ে তাদের গৌরবের এই দিনটিকে স্মরণ করে। ১৮১০ সালে যুদ্ধ শুরু করলেও স্পেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ১৮২১ সালে স্বাধীনতা অর্জন করে মেক্সিকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৯ঘ.