২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২৯

ইরানে বুধবার সেতু থেকে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে ২৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

তেহরান, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানে বুধবার সেতু থেকে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে ২৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, "বাসটির চালক ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং সাভেহ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।" ইরান বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার দেশগুলোর একটি। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি, বাজে সড়ক ও বেপরোয়া গাড়ি চালনা এর জন্য দায়ী বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫০ ঘ.