২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলে বোমা বিস্ফোরণে ৯ ইরাকি সেনা নিহত

ইরাকের মসুল শহরের উপকণ্ঠে বুধবার বোমা বিস্ফোরণে নয় ইরাকি সেনা নিহত ও ছয় জন আহত হয়েছে। পুলিশ একথা জনিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের মসুল শহরের উপকণ্ঠে বুধবার বোমা বিস্ফোরণে নয় ইরাকি সেনা নিহত ও ছয় জন আহত হয়েছে। পুলিশ একথা জনিয়েছে। সেনারা ছুটিতে বাড়ি ফেরার পথে মিনিবাসে শহরের উপকণ্ঠে পৌঁছালে রাস্তার পাশে বোমাটি বিস্ফোরিত হয় বলে কর্মকর্তারা জানান। ওদিকে, বুধবার সকালে ফাল্লুজার কাছে যুক্তরাষ্ট্র ও ইরাকি সেনারা অভিযান চালালে তাতে কমপক্ষে সাত বেসামরিক নাগরিক নিহত হয়। নিহত ঐ সাত জনের মধ্যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের এক কর্নেলও ছিলেন। সে অভিযানের কারণ জানা যায়নি। তাছাড়া মার্কিন সেনারাও বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। ইরাকি সেনাদের সহায়তার জন্য ৫০ হাজার মার্কিন সেনা এখনো দেশটিতে থাকলেও গত অগাস্টে মার্কিন সেনাবাহিনী ইরাকে তাদের যুদ্ধাভিযান শেষ করেছে। ইরাকি সেনা ও পুলিশদের লক্ষ্য করে সা