২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতি নির্মাণ অব্যাহত রাখার আভাস নেতানিয়াহুর

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনায় নেতৃত্ব দিতে মঙ্গলবার মিশরে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

শারম আল-শেখ, মিশর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনায় নেতৃত্ব দিতে মঙ্গলবার মিশরে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বুধবারের আলোচনা শুরুর আগে হিলারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথক বৈঠক করবেন। তবে শারম আল-শেখ এ শান্তি আলোচনায় সবার আগে যে বিষয়টি সামনে চলে আসবে তা হচ্ছে পশ্চিম তীরে হুহুদি বসতি স্থাপন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টনি ব্লেয়ারকে জানিয়েছেন, বসতি নির্মাণ বন্ধের সময়সীমা বাড়াতে অপারগ ইসরায়েল। চলতি মাসেই ইসরায়েলের দখলকৃত পশ্চিত তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধের সময়সীমা শেষ হচ্ছে। অবশ্য ভবিষ্যতে বসতি নির্মাণের বিস্তার কমানোর ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত রয়টার্সকে জানিয়েছেন, "বসতি স্থাপন অব্যাহত রাখার যে কোনো সিদ্ধান্তের মানে হচ্ছে শান্তি আলোচনাকে ধ্বংস করা।" দুই পক্ষকে চাপে রাখার কৌশল হিসাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, "আমার বক্তব্য খুব সহজ: যদি সমঝোতা না হয়, তবে নিরাপত্তা নয়, রাষ্ট্রও নয়।" আলোচনায় মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকও উপস্থিত থাকবেন। তিনিও এই সমস্যা সমাধানের উপায় বের করার চেষ্টা চালাচ্ছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবওল ঘিত জানিয়েছেন, "বসতি স্থাপন সম্পূর্ণভাবে মিশর, ফিলিস্তিন এবং আরব বিশ্বের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। ইসরায়েল সঙ্গে আলোচনায় আমাদের একটি নির্ধারিত বক্তব্য রয়েছে কিন্তু ইসরায়েলি পক্ষ কখনো কখনো পরিস্কার উত্তর এড়িয়ে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫০ঘ.