২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় ৪৭ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন 'কনভিয়াসা'র একটি অভ্যন্তরীণ ফ্লাইট সোমবার ৪৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 04:27 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

কারাকাস, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন 'কনভিয়াসা'র একটি অভ্যন্তরীণ ফ্লাইট সোমবার ৪৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটি সরকারি স্টিল কারখানা 'সিডর' এর ওপর গিয়ে পড়ে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। পরিবহন মন্ত্রী ফ্রান্সিসকো গারসেস রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, "বিমানটিতে ৪৭ জন আরোহী ছিল। এর মধ্যে ৪৩ জন যাত্রী ও ৪ জন ক্রু।" গারসেস জানান, বিমানটি শিল্পনগরী কিউদাদ গায়ানা থেকে মারগারিতার ক্যারিবিয়ান পর্যটন দ্বীপে যাচ্ছিল। জরুরী সেবার প্রধান লুইস দিয়াজ রয়টার্সকে বলেছেন, কিউদাদ গায়েনার কাছাকাছি বিমানটি সিডরের সীমানায় গিয়ে পড়ে যেখানে একটি বড় কারখানা ও জমি আছে। তিনি এর বেশি কিছু জানাতে পারেনি। এর আগে ভেনেজুয়েলায় বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছিল ২০০৮ সালে। এতে ৪৬ জন যাত্রী প্রাণ হারায়। সেসময় স্থানীয় বেসরকারি এয়ারলাইন সান্তা বারবারা'র একটি বিমান পর্বতে বিধ্বস্ত হরেয়ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩০৮ ঘ.