২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমি অধিগ্রহণ: কৃষকদের অধিকারের পক্ষে সোনিয়া

ভারতে জমি অধিগ্রহণ বিতর্কে কৃষকদের অধিকারের পক্ষ সমর্থন করেছেন ক্ষমতাসীন কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে জমি অধিগ্রহণ বিতর্কে কৃষকদের অধিকারের পক্ষ সমর্থন করেছেন ক্ষমতাসীন কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধী। জমি অধিগ্রহণ নিয়ে কংগ্রেস ও ইউপিএ সরকারের মধ্যে বিতর্কের কারণে দেশজুড়ে উন্নয়ন পরিকল্পনা হুমকির মুখে পড়ে। এ অবস্থার মধ্যে কয়েক সপ্তাহ আগে সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী কৃষকদের স্বার্থের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী মনমোহন সিংক আইন পাশের অনুরোধ জানান। এর পরপরই সোনিয়া কৃষকদের পক্ষ সমর্থন করলেন। খোদ কংগ্রেসেই জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে মতবিরোধ থাকায় এ ব্যাপারে সোনিয়ার অবস্থান ও বক্তব্য গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিতে এক বক্তৃতায় সোনিয়া বলেন, "কৃষকদের জমি নিলে তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বিকল্প কাজ দিতে হবে।" নতুন শিল্প এবং পরিকাঠামো তৈরির জন্য জমি অধিগ্রহণ করা প্রয়োজন একথা স্বীকার করলেও সোনিয়া বলেন, কতকগুলো নির্দিষ্ট নীতি মেনেই তা করা প্রয়োজন। উর্বর জমি কখনো দখল করা যাবে না। কারণ এতে উৎপাদন ব্যহত হবে। জমি অধিগ্রহণ আইনের সংস্কার প্রস্তাব পার্লামেন্টের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মনমোহন সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৫ ঘ.