সিউল, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় সহায়তা করার অভিযোগে ২৪ ব্যক্তিসহ ইরানি ব্যাংক মিললাতের সিউল ব্রাঞ্চ ও আরো ১০২ টি কোম্পানিকে বুধবার কালো তালিকাভুক্ত করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের জোর দাবি ছিল যেন ব্যাংক মিললাতের ওপর অবরোধ কঠোর করা হয়। ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা খাতের জন্য এ ব্যাংকের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার আদান-প্রদান হয় বলে ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
একজন সরকারী কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, "ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আমরা পদক্ষেপগুলো নিয়েছি।"
তিনি বলেন, "ব্যাংক মিললাতের মাধ্যমে ১ ডলার আদান-প্রদান করতেও সরকারী অনুমোদন লাগবে। আমাদের বিশ্বাস যে, "ব্যাক মিললাতের মাধ্যমে স্বাভাবিক আদান-প্রদান কঠিন হয়ে পড়বে।"
তিনি আরো বলেন, ইরানের সঙ্গে পেট্রোলিয়াম সংশি
bdnews24