২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়াতালির সরকার গড়ছেন গিলার্ড

পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র এমপির সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ায় ক্ষমতায় থাকছেন লেবার পার্টির নেতা জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 06:31 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ক্যানবেরা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র এমপির সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ায় ক্ষমতায় থাকছেন লেবার পার্টির নেতা জুলিয়া গিলার্ড। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়ার নেতৃত্বে লেবার পার্টি গত ২১ অগাস্টের নির্বাচনে অংশ নেয়। তবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মঙ্গলবার দুজন স্বতন্ত্র প্রার্থী জুলিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে দুর্বল হলেও একটি সরকার গঠন করতে পারছেন তিনি। এর ফলে সরকার গঠন নিয়ে দুই সপ্তাহের অনিশ্চয়তার অবসান ঘটলো। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/১২২৮ ঘ.